ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর ২ নেতা আটক

Link Copied!

মানিকগঞ্জে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচারণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। আটক মেহেরাব হোসাইন (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম রাজু (২১) শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।