ঢাকাWednesday , 21 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির নেতাকর্মীরা

Link Copied!

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা সিইসির পদত্যাগ ও স্থানীয় সরকার নির্বাচন চেয়ে স্লোগান দিচ্ছেন। বুধবার (২১ মে) দুপুর দেড়টায় পুলিশের ব্যারিকেড সরিয়ে রাস্তা থেকে প্রধান ফটক সংলগ্ন স্থানে বসে পড়েছেন তারা। এ সময় পুলিশ বাধা দেয়নি। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না। দুপুরে পর থেকে এনসিপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ধীরে ধীরে বাড়ছে উপস্থিতির হার। বুধবার (২১মে) দুপুর সাড়ে ১১টায় শুরু হওয়া সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে থানা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ ঘিরে এখন পর্যন্ত কোনও সড়ক বন্ধ করা হয়নি। শেরে বাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানান, সড়কে জনদুর্ভোগ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।