সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ সংগঠন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তাকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। এদিকে, লায়লা পারভিন সেঁজুতি ছাত্র জনতার আন্দোলনে বিরোধিতা করে মিছিল মিটিং সমাবেশ করেছেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। তিনি স্থানীয় দৈনিক পত্রদুত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।

