ঢাকাTuesday , 20 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছর বয়সী ১ শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামের মাজ্জু শেখের স্ত্রীর ফাঁসিতলা বাজারে ভাড়া নেয়া বাসায় প্রায় দেড় মাস ধরে বসবাস করে আসছেন। গত ৯ মে বেলা আনুমানিক ২ টার দিকে শাক তোলার জন্য বাড়ীর বাইরে আসেন। এই সুযোগে খেলা করার সময় তার ৪ বছর ৬ মাস বয়সের শিশু কন্যার মুখ চেপে ধরে শাহাদাত হোসেন সাদ্দাম তার বাড়ীর একটি ঘরে নিয়ে গিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পারে। অসুস্থ অবস্থায় পরের দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানোর পর সেখানে শিশুটির অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে লম্পট সাদ্দামকে গ্রেফতার করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাদ্দামকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।