ঢাকাTuesday , 20 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নবজাতকের মরদেহ উদ্ধার

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে ফসলের মাঠ থেকে অজ্ঞাত নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিল এলাকায় স্থানীয় এক কৃষক ধান কাটতে গিয়ে শিশুর মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে। গত মঙ্গলবার (২০ মে) নবজাতক শিশুটির মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে করা হয়। থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।