ঢাকাTuesday , 20 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ১৭ দিন পর অটোরিকশাচালকের গলিত লাশ উদ্ধার

Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের ১৭ দিন পর রাহাত (১৯) এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে। রাহাত পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের খাসের বাড়ীর ইউসুফ কামালের ছেলে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর জানান, সোমবার বিকেলে সোনাইমুড়ী-চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কের পূর্ব পাশে জয়াগ গ্রামের জেলেরা বাড়ির পাশের একটি ডোবায় মাছের পোনা ছাড়ার জন্য কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার ভেতরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ দেখতে পান। বিষয়টি সোনাইমুড়ী থানা পুলিশকে অবগত করলে তারা লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাবা ইউসুফ কামাল আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে জামা-কাপড় দেখে লাশটি তার ছেলে রাহাতের শনাক্ত করেন। অটোরিকশা চালক রাহাত হোসেনের বাবা ইউছুফ কামাল বলেন, তার ছেলে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ১৬-১৭ দিন আগে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে না ফেরায় রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বেশ কিছুদিন আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় গলিত লাশটির হাড় বের হয়ে এসেছে। লাশটি থানায় নিয়ে আসা হয়। এরপর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার লাশটি ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হবে।তিনি আরও জানান, পরিবারের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাহাতকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, অটোরিকশা চালক রাহাত চলতি মাসের ২ তারিখে নিখোঁজ হলে তার বাবা ইউসুফ কামাল ঐ দিন রাতেই রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।