ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

Link Copied!

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে সাকিব সরদার (২৫) নামে এক কলেজ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সাকিবের বন্ধু রহিম মোল্যা (২৫) নামে এক সেনা সদস্য।
রবিবার (১৮ মে) গভির রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত সাকিব সদর উপজেলার খানারপাড় গ্রামের হন্নান সরদারের ছেলে। এবং জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স শেষ করেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে সেনা সদস্য বন্ধু রহিমের মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সাকিব। তারা কোনাগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মোড়ে যায় এবং সাকিবের ডান হাত ও দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। আহত হয় সেনা সদস্য রহিম। রহিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।