ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে নতুন ইউএনওর মতবিনিময়

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সাথে সাংবাদিকদদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান। পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি আজিজুল হাই সোহাগ, মানবকণ্ঠ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মো. ইসহাক, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, ভোরের কাগজ প্রতিনিধি মো. সেলিম, ভোরের পাতার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সময়ের আলোর প্রতিনিধি নীলকণ্ঠ আইচ মজুমদার, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদ প্রমূখ। নবাগত ইউএনও সানজিদা রহমান তার বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।