ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ১০

Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সে সময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ীঘর। রোববার বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সারুটিয়া গ্রামের জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের সমর্থক ও তার ভাই মাহবুব হোসেন শৈলকুপা উপজেলা বিএনপি’র সদস্য নওয়াব আলী লস্করের সমর্থক। রোববার সকালে নজরুল ইসলাম ও মাহবুরের মধ্যে জমি নিয়ে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ীঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।