গণঅভ্যুত্থানের সরকারের আমলে দুর্নীতির ‘দ’ ও বদলায় নাই, আর আমরা নাকি বিরাট বিপ্লব করে ফেলছি বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘গণঅভ্যুত্থানের সরকারের আমলেই মাস খানেক আগে একজন সাব-রেজিস্ট্রার বদলি হয়েছে ২ কোটি টাকা লেনদেনের মাধ্যমে। আমার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে। সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছিও। এটা হচ্ছে বিদ্যমান কালচারের একটা ছোট্ট নমুনা। দুর্নীতির দ ও বদলায় নাই। আর আমরা নাকি বিরাট বিপ্লব করে ফেলছি!’

