ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর হেলাল: বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে

Link Copied!

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন, তা বাস্তবায়িত হলে সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে” বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, “জাতীয়তাবাদের দুটি মূল রূপ হলো জাতিগত জাতীয়তাবাদ ও নাগরিক জাতীয়তাবাদ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করেছিলেন। তাই নাগরিক হিসেবে সবার মর্যাদা সমান। কিন্তু বর্তমানে ভিনদেশি মতাদর্শ প্রতিষ্ঠা করতে কিছু রাজনৈতিক দল জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছে, যা তাদের দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করছে।”আজ (১৯ মে) দুপুর ১২টায় চট্টগ্রামের নন্দনকাননস্থ প্রাচীন তীর্থ শ্রী শ্রী তুলসীধাম আশ্রমে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২২তম আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজ। বক্তব্যে মীর হেলাল আরও বলেন, “নির্বাচন বানচাল করতে কিছু কুচক্রী মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে, তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষে অবস্থান নিয়েছে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: নুর মোহাম্মদ, (যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি), রাজিব জাফর চৌধুরী, (সদস্য, দক্ষিণ জেলা বিএনপি), আমিনুল ইসলাম, (বিএনপি নেতা), সাইফুল ইসলাম টুটুল, (সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস), শরিফুল ইসলাম তুহিন, (সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর ছাত্রদল), ইকবাল হোসেন, (সাবেক সিনিয়র সহ-সভাপতি, মহানগর যুবদল), মো. রাজু, (মহানগর যুবদল নেতা), স্থপতি প্রণত মিত্র চৌধুরী, (সাধারণ সম্পাদক, তুলসীধাম পরিচালনা পরিষদ), হিরন্ময় ধর, (সাধারণ সম্পাদক, অদ্বৈত-অচ্যুত মিশন), রায়হান আলম, (আহ্বায়ক, খুলশী থানা স্বেচ্ছাসেবক দল), দিপক বণিক, ডা. মনোজ চৌধুরী, বিধান ধর, চন্দ্রনাথ পাল, এড. সুজন কান্তি দে, সুজিত হাজারি, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, এড. মধুসূদন দাশ, ডা. অপূব ধর, ডা. বিবরণ দাশ, শ্যামল সুশীল, সুলাল ধর, সহ আরও অনেকে।