গোপালগঞ্জে ৫ কেজি গাজাসহ মো: নজরুল মোল্যা (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ মে) জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ওই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নজরুলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাজাসহ নজরুলকে গ্রেফতার করে।
এ বিষয়ে নজরুলকে আসামী করে কাশিয়ানী থানায় একটি মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

