ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

Link Copied!

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছে মোংলাবাসী। রোববার (১৮ মে) দুপুরে খুলনা থেকে মোংলায় এলে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও সাধারণ নাগরিকরা। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয় (১৭ মে) শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যে মেসার্স খুলনা ট্রেডার্সর স্বত্বাধিকারী সৈয়দ জাহিদ হোসেন সভাপতি ও মেসার্স হাসেম অ্যান্ড সন্সর স্বত্বাধিকারী জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সহ সভাপতি এম এ বাতেন ও কামরুজ্জামান বাবু, সহ সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো ও মহাসিন এবং কোষাধ্যক্ষ আফছার উদ্দিন নির্বাচিত হয়। তবে ১৯৫২ সালে মোংলা বন্দর স্থাপিত হলেও ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের ওই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে মোংলা থেকে কোনো ইস্টিভিডরস স্থান পায়নি। তাই বন্দর সৃষ্টির পর এই প্রথম ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মেসার্স হাসেম অ্যান্ড সন্সর (ইস্টিভিডরস মোংলা) স্বত্বাধিকারী সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি আহ্বায়ক জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় মোংলাবাসী। এ সময় তিনি বলেন, মোংলা বন্দরকে ব্যবসায়ী বন্দরে রূপান্তর, শ্রমিকদরর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দেশি-বিদেশি আমদানি রফতানি করা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সঠিকভাবে নির্ণয় করাই হলো ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের মূল দায়িত্ব। এর সঙ্গে যেসব শ্রমিক জড়িত রয়েছে তাদের মজুরি বৃদ্ধি, কাজের পরিধি বৃদ্ধি, মান উন্নয়নসহ মালিক শ্রমিক ভেদাভেদ ভুলে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে এ পরিষদ। এছাড়া বন্দরকে আরও গতিশীল করতে আমদানি রফতানিকারক ব্যবসাযীদের মোংলা বন্দর ব্যবহার করার আহ্বান জানান ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত এ সাধারণ সম্পাদক।