ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে জেল জরিমানা

Link Copied!

যশোরের কেশবপুরে সরকারি বিধি লঙ্ঘন করে ঘরে নির্মাণ ও মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গছে, শনিবার (১৭ মে) কেশবপুর সরকারি রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে উপজেলার শ্রীপুর গ্রামের শামছুর রহমানের ছেলে মশিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই একই দিনে উপজেলার বায়না গ্রামের আবদুল মজিদের ছেলে আকাইদ হাসানকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১০০ টাকা জরিমানা এবং ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অপর একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনু্যায়ী মাদক সেবন করে মাতলামির অপরাধে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নির্দেশনা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ। এছাড়া ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯ মেনে ঘের পরিচালনার জন্য ঘের মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।