ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ২ বাংলাদেশি আটক

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া নয়াপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার কয়া নয়াপাড়া সীমান্ত এলাকার মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরের এক ফসলি মাঠ থেকে তাদের আটক করে বিজিবির কয়া ক্যাম্পের টহল দল। আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার জীবন মহন্ত ও সিদ্ধান্ত রায়। ২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া বিওপির সুবেদার জহুরুল হক জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি দেখে টহলরত সদস্যরা তাদের আটক করে। বৈধ পাসপোর্ট বা বিদেশযাত্রার কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। আটকদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।