ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ঘরেই হবে ভাইরাস পরীক্ষা

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 10:40 am
Link Copied!

cellular-virus-wallpaperপাঞ্জেরী ডেস্ক

এবার আর ল্যাবরেটরি নয়, ঘরে বসেই আপনি পরীক্ষা করতে পারবেন আপনার শরীরে কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে। আর এর মাধ্যমে অনেক ক্ষেত্রেই ঘরে বসেই পাওয়া যাবে চিকিৎসকের পরামর্শ।

নিউজিল্যান্ডের অটাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই প্রযুক্তি আবিষ্কারের দাবি করেছেন। তাদের আবিষ্কৃত যন্ত্রটির নাম ফ্রিডম ফোর। প্রাণঘাতী বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপস্থিতি তাৎক্ষণিকভাবে সনাক্ত করতে পারবে এ যন্ত্র।

গবেষকদের মতে, ফ্রিডম ফোর ভবিষ্যতে বিশ্বব্যাপী ব্যবহৃত হবে। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ইতিমধ্যেই যন্ত্রটির প্রদর্শনী করা হয়েছে। জানা গেছে, বিশেষজ্ঞরা এটি ব্যবহার করে ভাইরাসজনিত ডিএনএ অনুক্রম সনাক্ত করতে পেরেছেন।

ফ্রিডম ফোর তৈরির গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অটাগো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের শিক্ষক জো-অ্যান স্ট্যানন। তিনি বলেন, ভাইরাস সনাক্তকরণের এই যন্ত্র ব্যবহার করে আক্রান্তদের জরুরি পরিস্থিতিতেও বাঁচানো সম্ভব হবে।

জানা গেছে, এ যন্ত্র অনেুমোদন পেলে সাধারণ মানুষ তা কিনে ব্যবহার করতে পারবেন। আর অনলাইনে রিপোর্ট পাটিয়ে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ পাবেন। আগামী দিনের চিকিৎসা ব্যবস্থা এর মাধ্যমেই এগিয়ে যাবে।