ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী ব্যাংকে প্রধান কার্যালয়ে ৫টি নতুন বিভাগ চালু

Link Copied!

নতুন কর্পোরেট গ্রাহক ও বৃহদাংক ঋণগ্রহীতার সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নতকরণ, খেলাপী ঋণ বৃদ্ধি রোধ কল্পে সময়োপযোগী ঋণ নীতিমালা ও নিয়মাচার পর্যালোচনা পূর্বক ক্রেডিট পলিসি প্রণয়ন, অফশোর ব্যাংকিং যুগোপযোগী করা ও সম্পদের উত্তম ব্যবস্থাপনা করা ইত্যাদি কার্যক্রম সফলভাবে পরিচানা করার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এর আরো পাঁচটি নতুন ডিভিশন উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ পাঁচটি বিভাগ উদ্বোধন করেন। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো: শওকত আলী খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন খোলা ডিভিশনগুলো হলো- কর্পোরেট সার্ভিসেস ডিভিশন, ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন (মিড অফিস), ক্রেডিট এডমিনিস্ট্রেশন ডিভিশন, অফশোর ব্যাংকিং ডিভিশন এবং এস্টেট ম্যানেজমেন্ট ডিভিশন।