ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে ১০ জন নিহত

Link Copied!

মণিপুরের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে আসাম রাইফেলসের অভিযানে অন্তত ১০ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি খেংজয় তহশিল এলাকায়। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গতিবিধি চিহ্নিত করে আসাম রাইফেলসের একটি ইউনিট এ অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালালে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এবং দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন করে কৌশলগতভাবে জবাব দেয়। এই গুলিবিনিময়ে ১০ জন সন্ত্রাসী নিহত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলছে।