ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানের প্রতিবাদ

Link Copied!

সাপ্তাহিক আলোতে গত ২৭/০৪/২০২৫ইং তারিখ বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও কর ফাঁকির ভয়াবহ চিত্র শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রকৌশলী ছাইদুর রহমান। তিনি প্রতিবাদলিপিতে উক্ত সংবাদকে কুরুচীপূর্ণ, কাল্পনিক, মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদে অসত্য তথ্য উপস্থাপন করায় তার অফিস, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার লোকজনের কাছে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে তার পারিবারিক ও সামাজিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। এ ধরনের সংবাদ পরিবেশনে সংবাদ মাধ্যমকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রকৌশলী ছাইদুর রহমান উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অপর এক প্রতিবাদলিপিতে গত ০৬/০৪/২০২৫ইং তারিখ দৈনিক এই বাংলা পত্রিকায় বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রকৌশলী ছাইদুর রহমান। প্রকাশিত সংবাদটিকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। প্রকৌশলী ছাইদুর রহমান বলেন, তার সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রীমহল এই সংবাদ প্রকাশে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। তিনি প্রকাশিত সংবাদকে কাল্পনিক, বানােয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।