ঢাকাWednesday , 14 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীর প্রতিবাদ

Link Copied!

গত ২৮ এপ্রিল ঢাকা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকায় “শেখ হাসিনার এপিএস শিখরের ভায়রা পরিচয়ে বিআইডব্লিউটিএর শতশত কোটি টাকা লুটপাট করেছেন প্রকৌশলী আইয়ুব ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আইয়ুব আলী। প্রতিবাদলিপিতে তিনি বলেন, উক্ত সংবাদে তাকে জড়িয়ে যে ব্যক্তির সম্পৃক্ততার কথা বলা হয়েছে তিনি আসলে তার কেউ নন। উক্ত ব্যক্তির নাম ব্যবহার করে কর্ষিণকালেও গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন তিনি। উপরন্ত তিনি বৈষম্যের শিকার হয়েছেন প্রমোশনের ক্ষেত্রে। এছাড়া ড্রেজিং করা বা ড্রেজিয়ের কাজের বিষয়ে যে মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে তাও অসত্য। তার বিরুদ্ধে যে অবৈধ সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে তাও কাল্পনিক ও ভিত্তিহীন। এতে তার দীর্ঘ চাকরি জীবনের অর্জিত সুনাম ধ্বংসের অপচেষ্টা করা হয়েছে। উক্ত সংবাদে কাল্পনিক, অসত্য, মনগড়া, বানোয়াট তথ্য উপস্থাপন করায় তার পারিবারিক ও সামাজিক সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন। তিনি আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং ভিত্তিহীন ও বানোয়াটও বটে। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।