ঢাকাFriday , 13 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার সংবাদ সম্মেলনের বিষয়বস্তু জানেন না নেতারা

Link Copied!

khaleda-নিজস্ব প্রতিবেদক: গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে দলটির কেন্দ্রীয় নেতারা কিছুই জানেন না।
এ বিষয়ে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বেগম জিয়া কী বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন তা আমরা জানি না। তিনি যখন সংবাদ সম্মেলন করবেন তখন হয়তো জানা যাবে। এছাড়া সংবাদ সম্মেলন থেকে কোন কর্মসূচি ঘোষণা করা হবে কি না সে বিষয়েও কিছু জানি না।
জানতে চাইলে বিএপিনর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া কী বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন তা জানার জন্য আপনার মতো আমিও অপেক্ষা করছি।’
ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ‘ম্যাডাম আসলে কী বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন কিংবা সংবাদ সম্মেলন থেকে কী ধরনের কর্মসূচি দেয়া হবে এবং আন্দোলনের জন্য নেতাকর্মীদের কী দিক দিক নির্দেশনা দেবেন সে বিষয়ে আমি এখনো অবগত নই। আর সবার মতো সংবাদ সম্মেলনের জন্য আমিও অপেক্ষা করছি।’
একই বিষয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘কয়েক দিন পর সুপ্রিমকোর্টের বারের নির্বাচন। মূলত আমি নির্বাচনের কার্যক্রম নিয়েই ব্যস্ত আছি। সংবাদ সম্মেলন প্রসঙ্গে আমি কিছু জানি না।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে চেয়ারপারসেরন প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়।