ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

Link Copied!

উত্তরা ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩৫ শতাংশ (১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক) লভ্যাংশ ঘোষণা এবং লাভ-ক্ষতি হিসাবসহ বার্ষিক প্রতিবেদন-২০২৪ অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মাকসুদুল হাসানসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।