ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ।
সভায় নিরীক্ষা কমিটির সদস্য স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ ইকবাল কার্যপোলক্ষ্যে সভায় যোগদান করেন। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি এন্ড সিএফও মো. আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ। সভায় ব্যাংকের বিভিন্ন শাখার অডিট রিপোর্ট ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা করা হয়।

