ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন আমার দেশের মাহমুদা ডলি

Link Copied!

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) ‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মাহমুদা ডলি। শনিবার (১০ মে) বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান স্বাক্ষরিক এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। মাহমুদা ডলি দৈনিক আমার দেশ পত্রিকায় অপরাধ বিভাগে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক নারীবিষয়ক সম্পাদক (২০২৪) এবং নির্বাচিত সাবেক কার্যনির্বাহী সদস্য (২০১৮) ছিলেন। এছাড়াও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক।
২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাহমুদা ডলি দৈনিক আমার দেশ পত্রিকায় কাজ করেছেন। এ সময়ে তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় দ্বিতীয় সেরা রির্পোটার পুরস্কারও অর্জন করেন। বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নবিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন। বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ও ডিজিটাল ডেভেলপমেন্ট-এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।