ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব সোনারগাঁওের পুনর্মিলনী ও নবীন বরন

Link Copied!

‘জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব সোনারগাঁও (জবিসাস) এর উদ্যোগে পুনর্মিলনী ও নবীন বরন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এই পুনর্মিলনী ও নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সোনারগাঁও উপজেলার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদেরকে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন। অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের কে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের উপ পরিচালক গাজী মাহামুদুল হাসান বলেন, নবীন শিক্ষার্থীদের নিজের মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখার জন্য পরামর্শ প্রদান করেন এবং তাদের জন্য কল্যাণ কামনা করেন। এ ডি এম বাকির জুয়েল শিক্ষার্থীদের কল্যান নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানান। মহসিন সরকার অত্র সংগঠনের সকল আয়োজনে এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহী কিবরিয়া রিছাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক ও জবিসাসের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক গাজী মাহামুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এ ডি এম বাকির জুয়েল, জবিসাসের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মুহসিন সরকার।