একগুচ্ছ স্বপ্ন তুলবো নিলামে,
স্বল্প মূল্যে, অনুভূতির দামে।
জোছনার আলোর ঝলকানিতে
হেটে চলা মেঠোপথে,
একপশলা ঝুম বৃষ্টিতে
মন ভরে কাকভেজা হতে,
এলোমেলো গান গলায় তুলে
বৃথা চেষ্টা সুর মেলাতে।
স্বপ্ন গুলো নিলাম হবে
স্বল্প মূল্যে, অনুভূতির দামে।
ঘুটঘুটে ঘোর আঁধার রাতে
হাতে হাত, চলতি পথে
মন হারিয়ে মহাকালের রথে,
লাজ -ভয় দূর নিপাতে
সংশয় -দ্বিধা বিহীন তাতে
কেবল মনের খোরাক জোগাতে।
স্বপ্নগুলো নিলাম হবে
স্বল্প মূল্যে, অনুভূতির দামে।
নিবরতার বাঁধ ভাঙতে
ধুকপুক শব্দ নিশ্বাসেতে,
যৌবনা রাত স্থবির হবে
যোজন যোজন দূরত্ব মিটাতে,
অসার দেহ মন বিনিময়ে
ওষ্ঠদ্বয়ের আলিঙ্গনে।

