বান্দরবান প্রতিনিধি: বিএনপি-আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে গঠিত কথিত বাঙালি সংগঠন জাগো পার্বত্যবাসীর ডাকা ৭২ ঘণ্টার হরতাল প্রশাসনের চাপের মুখে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশের মাধ্যমে সংগঠনের নেতারা হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
এ সময় নেতারা বলেন, আগামী শুক্রবার এসএসসি পরীক্ষার কারণে হরতাল প্রত্যাহার হরা হয়েছে। গতকাল বুধবার পার্বত্য জেলার জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেএসএস ও পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারই প্রেক্ষিতে প্রশাসনের লোকজন জাগো পার্বত্যবাসীর নেতাদের বাসাই গিয়ে আজ যাতে নেতাকর্মীরা রাস্তায় না নামে সেই ব্যাপারে নিষেধ করেন।
উলেখ্য, ১৩ মার্চ শুক্রবার শৈল প্রপাতের ফারুক পাড়ায় জেএসএসের সম্মেলনে যোগা দিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার ১২ মার্চ বান্দরবানে সফরসূচি গ্রহণ করা হয়। সন্তু লারমার বান্দরবানে আগমনকে প্রতিহত করতে জাগো পার্বত্যবাসী নামে বিএনপি-আওয়ামী লীগ কিছু নেতা উদ্যোগে নবগঠিত বাঙালি সংগঠনটি ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়।

