ঢাকাThursday , 12 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহ উদ্দিনের আটকের খবরে ৪০ যানবাহন ভাঙচুর

Link Copied!

busকক্সবাজার প্রতিনিধি : বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটকের খবরে তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকয়ায় বিভিন্ন জায়গায় অন্তত ৪০ যানবাহন ভাঙচুর করেছে ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা। এ সময় যুবলীগের পাল্টা আক্রমণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত এসব ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাহ উদ্দিন আহমদকে আটকের খবর পেকুয়ায় পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে কবির আহমদ চৌধুরী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তারা অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করে।
পরে যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে গুলি করে।
একই সময় উপজেলার বরইতলী-পেকুয় সড়কের সাঁকোরপাড় স্টেশনে অন্তত ৮টি যানবাহন ভাঙচুর করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়া বাঘগুজারার নন্দীরপাড়া স্টেশনে তিনটি, পেকুয়া বাজারের পশ্চিম পাশে তিনটি, মগনামা ঘাট স্টেশনে চারটি, চৌমুহনী স্টেশনে পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এরপর থেকে পুরো পেকুয়া জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সঙ্গে চকরিয়াও একই অবস্থা বিরাজ করছে।
পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, ‘দমন পীড়নের জন্য সালাহ উদ্দিন আহমদকে আটক করা হয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’ তিনি কবির আহমদ চৌধুরী বাজারসহ উপজেলায় ২৪টি গাড়ি ভাঙচুরের কথা জানান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, ‘কতটি যানবাহন ভাঙচুর করা হয়েছে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’