ঢাকাThursday , 12 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ২০ দলের গণমিছিল-সমাবেশ

Link Copied!

Bogra-Bnp-Missilবগুড়া প্রতিনিধি : জেলায় ২০ দলের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ মিছিল ও সমাবেশ হয়।
জেলা বিএনপির সভাপতি ও ২০ দলের আহ্বায়ক ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের সূত্রাপুরের রিয়াজ কাজী লেন থেকে গণমিছিল শুরু হয়ে পিটিআই মোড় ও ইয়াকুবিয়া মোড় হয়ে গোহাইল রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভিপি সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধ সরকারের পতন যতই ঘনিয়ে আসছে গুম-খুন, গ্রেপ্তারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাদের পায়ের তলায় মাটি নেই। তাই বিএনপির জনপ্রিয় নেতা সালাহ উদ্দিন আহমেদকে আটক করেও স্বীকার করছে না। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া গ্রেপ্তারে ভয় পান না। তাকে গ্রেপ্তার করলে বগুড়াসহ উত্তরবঙ্গ অচল করে দেয়া হবে। অবিলম্বে পদত্যাগ না করলে করুণ বিদায় হবে। তাই অতীতের শিক্ষা নিয়ে পদত্যাগ করুন।’
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, শেখ তাহা উদ্দিন নাহিন, জাগপা নেতা মোখলেছুর রহমান, জামায়াত নেতা আব্দুল মতিন ও আজগর আলী প্রমুখ।