ঢাকাWednesday , 30 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল

Link Copied!

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ২০০৭ সালে আমান উল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। সেই সঙ্গে একই মামলায় তার স্ত্রী সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা বাতিলের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান। আদালতের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। এ মামলায় খালাস পাওয়ায় ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আমান উল্লাহ আমানের আইনি কোনো বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।