ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম: আওয়ামী লীগের বিচার আগে, অন্য কিছু পরে

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার না দেখে অন্য কোনো দিকে নজর দিবে না। স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন, আমি নির্বাচনের কথা বলছি না, সবকিছুর কথাই বলছি। সম্প্রতি একটি সংবাদপত্রের মাল্টিমিডিয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এই নেত্রী। নুসরাত বলেন, শুধু জুলাই তো নয় আওয়ামী লীগের শাসনামলে আমরা তিন-চারটা গণহত্যা দেখেছি। এতোগুলো জেনোসাইডের পর আমার মনে হয় না বাংলাদেশের মানুষ আর কোনো পরিস্থিতিতে ক্ষমা করতে পারে কিংবা আওয়ামী লীগকে তারা পুনরায় বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায়।