ঢাকাSunday , 27 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারের জন্য কালক্ষেপণ করবেন না, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : পার্থ

Link Copied!

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব।
রবিবার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। পার্থ বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস করি এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের সরকার। এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে নয়। এই সরকারের পাশে আমরা ছিলাম, আগামীতেও থাকবো। এবং আমরা ৭ আগস্ট থেকে আজকে পর্যন্ত বলে আসছি আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।’