ঢাকাSaturday , 26 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএপি ছাত্রদল এর নেতা নির্বাচনে রিয়াজ হাসান এর প্যানেল পেল ৫৬ ভোট

Link Copied!

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর অধীনস্থ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদল এর সদস্য ফরম বিতরণ, কর্মীসভা ও রাস্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সদস্য ফরম বিতরণ ও কর্মশালার পর দুই প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদল এর সভাপতি মোঃ রিয়াজ হাসান এর নেতৃত্বাধীন প্যানেল পায় ৫৬ ভোট এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান শুভ এর নেতৃত্বাধীন প্যানেল পায় ২৮ ভোট। এর মাধ্যমে রিয়াজ হাসান দ্বিগুণ ভোটে জয়যুক্ত হয়। জনপ্রিয় ছাত্রনেতার এই জয় সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময় মো: রিয়াজ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সভাপতি মোঃ আবু হুরায়রা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু৷ বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মানিক, সহ-সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বিপ্লব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন, সহ-সভাপতি মনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মাহমুদুল হাসান আকাশ, খালিদ হাসান হৃদয় সহ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদল এর নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।