ঢাকাThursday , 24 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক মজলিস ঢাঃমঃউ এর সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচত হলেন সিরাজুল ইসলাম

Link Copied!

গত ২৩ এপ্রিল ২০২৫ বুধবার বাদ মাগরিব ঢাকার পল্লবীর একটি মিলনায়তনে শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে শাখা পরামর্শ পরিষদের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম নির্বাচিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। এতে ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন যশোরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক সিকদার আব্দুর রব, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, পল্লবী থানা সাধারণ সম্পাদক জহিরুল হক সাগর, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এইচ এম শাহাবুদ্দিন, পল্লবী থানা সভাপতি সাইয়েদুল হক মিরাজ, দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার প্রচার সম্পাদক ও আল-আজহার ইনস্টিটিউট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হাসান আজহারী।

২০২৫-২০২৬ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (অর্থ বিভাগসহ) মাহমুদুল হাসান মুঈন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ সোহাগ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিল আহমদ, শ্রমিককল্যাণ সম্পাদক আশরাফুল আলম, নির্বাহী সদস্য মুহাম্মাদ শাহ আলম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল হাই।