ঢাকাWednesday , 11 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার গুলশান কার্যালয়ের সামনে ‘বাকযুদ্ধ’

Link Copied!

Gulshanনিজস্ব প্রতিবেদক : হরতাল অবরোধের নামে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও বন্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দিতে গিয়ে তার মিডিয়া উইং কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন চিকিৎসক সংসদ নেতারা।
বুধবার দুপুর ১টা ১০ মিনিটে সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবিব-এ-মিল্লাতের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি দেয়ার জন্য খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন। অনেকক্ষণ বাকবিতণ্ডার পর খালেদা জিয়ার পক্ষ থেকে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান স্মারকরিপিটি গ্রহণ করেন।
এর আগে খালেদা জিয়াকে স্মারকলিপি প্রদানের জন্য বনানী মাঠে জমায়েত হন চিকিৎসক সংসদের নেতারা। ওখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে ১০ জনের একটি দল স্মারকলিপি দিতে আসেন।
স্মারকলিপিটি দিতে গেলে গুলশান কার্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে শায়রুল কবির খান প্রতিনিধি দলকে প্রশ্ন করেন, ‘আপনারা কি একই স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দিয়েছেন?’
খালেদা জিয়াকে দেয়া স্মারকলিপি
Millatপ্রত্যুত্তরে প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, ‘স্মারকরিপিটি আমরা প্রধানমন্ত্রীকে দেইনি। কারণ এটি যেহেতু মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও বন্ধের দাবি জানিয়ে লেখা তাই বেগম খালেদা জিয়াকে দিয়েছি। প্রধানমন্ত্রীকে দেবো সন্ত্রাস দমন করার দাবি সম্বলিত স্মরাকলিপি।’
এসময় শায়রুল কবির উচ্চস্বরে বাকযুদ্ধে লিপ্ত হন এমপি মিল্লাত ও চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে। শায়রুল কবির উত্তেজিত কণ্ঠে বলেন- ‘আপনারা তো এখানে এসেছেন নাটক করতে। জনপ্রতিনিধি হয়ে এখানে নাটক না করে প্রধানমন্ত্রীকে আগে স্মরাকলিপি দিয়ে আসেন।’
তখন সাংসদ মিল্লাত বলেন, ‘আমরা নাটক করতে আসিনি। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে বেগম খালেদা জিয়ার কাছে হরতাল-অবরোধ ও মানুষ হত্যা বন্ধের আহ্বান জানাতে এসেছি। ২৪ ঘণ্টার মধ্যে মানুষ হত্যা বন্ধ না করলে স্মারকলিপি নয় সরাসরি প্রতিরোধ গড়ে তোলা হবে।’
বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর শায়রুল কবির খান স্মারকলিপিটি নিয়ে ভেতরে চলে যান।
পরে এমপি মিল্লাত সাংবাদিকদের বলেন, ‘সারাদেশে হরতাল-অবরোধ বন্ধ করার জন্য চিকিৎসক প্রতিনিধি দল বেগম জিয়াকে স্মারকলিপি দিতে এসেছে। কারণ গণতন্ত্রকে হত্যা ও অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করতে খালেদা জিয়া ঘরের ভেতরে থেকে হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচি দিচ্ছেন।’