ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যারা জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিএনপিতে কোনো স্থান নেই: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, পরিবেশ বিরোধী ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তারা দলের যে পরিচয়ধারী হোক না কেন, তাদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই। বিএনপি কখনোই অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর ও নলচরের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রামপ্রসাদেরচর মাঠে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া একথা বলেন৷ তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময়ই কঠোর অবস্থানে থাকি। মেঘনার জনগণ তাদের নদী ও প্রকৃতি রক্ষায় যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিএনপি সবসময়ই জনস্বার্থ ও জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেয়। তিনি আরও বলেন- রামপ্রসাদের চর গ্রামের মানুষ ভাববেন না, আপনাদের পাশে কেউ নেই। আপনাদের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছেন মেঘনার বিএনপি নেতাকর্মীরা এবং সর্বোপরি জনগণ। গ্রামবাসীদের পক্ষে কয়েকজন বক্তা বলেন, রামপ্রসাদের চর ও নলচরের মত প্রাকৃতিক ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে ভাঙনের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, যদি বিএনপির কোনো নেতা-কর্মী এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাকেও ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে এমন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে হবে। তারা উপস্থিত কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে কঠোর অবস্থানের আহ্বান জানান। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয় বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় বিক্ষোভে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, কথাসাহিত্যিক অ্যাডভোকেট জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ সরকার, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য এস এম কবির হোসেন সরকার ও মো. সেলিম মেম্বার, মাজহারুল ইসলাম তুহিন, নাজমুল হোসেন সজিব, রেজাউল করিম, নূরুল আমিন, জয়নাল আবেদীন, আবুল কাশেম ফালু, হাজী আকাবুদ্দিন, আনোয়ার হোসেন, তারা মিয়া, নাদির হোসেন, জুয়েল মিয়া, মুকবল হোসেন, লিয়াকত আলী, মো. সেলিম মিয়া, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, কবির হোসেন, সুমিত হাসান হিমেল, আব্দুল জলিল, মো. রনি মিয়া, ফেরদৌস বিন কাশেম ও রহিম মিয়াসহ আরো অনেকেই। বিক্ষোভ কর্মসূচি শেষে এলাকাবাসী জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তারা প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন। পরিবেশ ও নদী রক্ষায় রাজনৈতিক দলগুলোর এই সংহতি ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।