ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গত তিন নির্বাচনে জড়িতদের বিচার চায় এনসিপি

Link Copied!

আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখে বিগত যে তিনটি জাতীয় সংসদ নির্বাচন করেছে, এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এজন্য গত তিন নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। রবিবার (২০ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বলেছি, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আরচণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। কমিশন থেকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। এনসিপির এই নেতা জানান, তারা ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচনের তিন মাস আগেই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।