ঢাকাSunday , 20 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে ঐকমত্য কমিশন

Link Copied!

বিএনপির সাথে বৈঠকে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথমদিন বৃহস্পতিবারের বৈঠকটি দিনভর চলার পর মূলতবি করা হয়েছিল। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার। সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপি ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছিলো।