ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত

Link Copied!

বিজয়নগর উপজেলার মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘আলো জ্বালো নিজের ভেতর’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় মিনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন সেশনে মেন্টর হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কুমিল্লা সরকারী সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. কাজী মুহাম্মদ শাহনূর আলম, সোনাগাজী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুল হক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি মুহাম্মদ মুজাম্মেল হক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মাসুদ ভুঁইয়া, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ সোলায়মান কবিরসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।