বিজয়নগর উপজেলার মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে ‘গুণগত শিক্ষার পরিবেশ: চ্যালেঞ্জ ও পদক্ষেপ’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শুক্রবার) বিদ্যালয় মিনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারী সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. কাজী মুহাম্মদ শাহনূর আলম, সোনাগাজী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুল হক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি মুহাম্মদ মুজাম্মেল হক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাসুদ ভুঁইয়া, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক সোলায়মান কবিরসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

