ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় তরমুজ চাষ করে ক্ষতিগ্রস্ত শিপন মজুমদার

Link Copied!

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের কৃষক শিপন মজুমদার এ বছর দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন। শুরুতে আশাব্যঞ্জক ফলন দেখা দিলেও, শেষ পর্যন্ত আশানুরূপ ফলন পাননি তিনি। তার জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় এবং দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় তিনি সঠিকভাবে সেচ দিতে পারেননি। এসব কারণে তরমুজের গুণগত মান ও উৎপাদন দুই-ই কমে যায়। শিপনের মতে, তরমুজ চাষে তার খরচ ওঠে এলেও লাভের মুখ দেখা সম্ভব হয়নি। প্রাকৃতিক প্রতিকূলতা ও পোকামাকড়ের আক্রমণের কারণে এবারের মৌসুমটি তার জন্য লোকসানেরই সামিল হয়েছে। তিনি আশা করেন, ভবিষ্যতে যদি কৃষি অফিসের সহায়তা ও আবহাওয়ার অনুকূলতা থাকে, তবে আবারও তিনি তরমুজ চাষ করে লাভবান হতে পারবেন। শরণখোলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, শিপন মজুমদারের তরমুজ চাষ সম্পর্কে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। যদি তিনি আমাদের সঙ্গে আগে যোগাযোগ করতেন, তাহলে আমরা তাকে যথাযথ পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারতাম। ভবিষ্যতে যদি তিনি আবার তরমুজ চাষ করতে আগ্রহী হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা তাকে অনুরোধ জানাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সবসময় কৃষকদের পাশে আছি।”