ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় প্রধান আসামি জামায়াত নেতা হাফিজ গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদের উপর হামলা ও হাতুরী পেটা মামলার প্রধান আসামি জামায়াত নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে হামলার ফ্রুটেজ দেখে পুলিশ আসামি হাফিজকে শনাক্ত করে উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করে। এ ঘটনায় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে জামায়াত- শিবিরের ১৫ জনের বিরুদ্ধে নামীয় ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছে। মামলার বাদী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর পরিকল্পিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় আজাদকে প্রথমে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে উপজেলা বিএনপি পৌরশহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে থানা মোড় চত্বরের শহীদ মিনারের পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা শরফুউদ্দিন মঞ্জু, পুলিশের সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য খাঁন সাঈদ হাসান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিসাত করিম নয়ন প্রমূখ। বক্তরা প্রতিবাদ সভায় এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সকল আসামিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন স্থানীয় প্রশাসনকে। এ ছাড়াও রবিবার সকালে এক মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, এ ঘটনায় পোরশহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার প্রধান আসামি হাফিজকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।