ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজীর সময় আটক-২

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিত চান পাড়া বাজারে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে তানিশা জুয়েলারী দোকানে চাঁদাবাজী করতে গিয়ে ২ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। ১৯ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে । আটক ২ ভুয়া ডিবি পুলিশ হলো নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব আলী সরকারের পুত্র সাগর আহমেদ ও নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোহাম্মদ ইমরান হোসেন। তানিশা জুয়েলারীর স্বত্তাধিকারী তাপস বলেন, বেলা সাড়ে ১২ টার সময় সিভিল পোশাকে দুই জন ব্যক্তি জিকসার মোটরসাইকেলে এসে আমার দোকানে ঢুকে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় আমার দোকানে থাকা আওলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহ আলম বসে ছিলেন। তারা তাকে বাহিরে যেতে বলে আমার দোকানে অবৈধ মাল আছে বলে আমার সঙ্গে একান্তে কথা বলতে চায় এবং টাকা দাবী করে। এ দিকে সাবেক ইউপি সদস্য শাহ আলমের নিকট ডিবি পুলিশের বিষয়টি সন্দেহ জনক মনে হওয়ায় তাদের নিকট পরিচয়পত্র দেখতে চান। এ সময় তারা তা দেখাতে গড়িমসি করেন। পরে পাঁচবিবি থানা পুলিশকে খবর দিলে তারা তাদের আটক করে থানায় আনেন। এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ময়নুল হোসেন বলেন, আটক ব্যক্তিদ্বয়কে জিজ্ঞেসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।