ঢাকাSaturday , 19 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে নির্মাণ বন্ধের দাবি

Link Copied!

কুড়িগ্রাম পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনকল্পে হরিকেশ ব্রীজের নিচের অবকাঠামো নির্মাণ কাজ জরুরী ভিত্তিতে বন্ধের দাবি করেছে এলাকাবাসীর । জানা যায় কুড়িগ্রাম বাজার, সবুজপাড়া ও হরিকেশ এলাকার সকল ড্রেনের পানি ও বৃষ্টির পানি হরিকেশ ব্রীজের নিচ দিয়ে প্রবাহিত হয়ে ধরলা নদীতে পতিত হয়। ব্রীজের নীচের এই চ্যানেলটি অত্র এলাকার পানি নামার একমাত্র পথ। অত্যন্ত আশংকা ও হতাশার বিষয় হলো বর্তমান উক্ত ব্রীজের নীচে কংক্রীটের অবকাঠামো নির্মাণ করে পানি প্রবাহের একমাত্র পথটি বন্ধ করার কাজ চলমান রয়েছে। অতিদ্রুত এই কাজ বন্ধ করার পদক্ষেপ গ্রহন করা না হলে কুড়িগ্রাম পৌরসভা এলাকার অনেক বসতবাড়ি ও কৃষি জমি প্রায়শই পানির নীচে তলিয়ে থাকবে। এতে মারাত্মক জনদূর্ভোগ সৃষ্টি হবার আশংকা রয়েছে। ব্রীজের নীচের পানি প্রবাহের চ্যানেলটি উন্মুক্ত রাখতে অতিদ্রুত সেখানে চলমান নির্মান কাজ বন্ধ করে এলাকার বসতবাড়ি, কৃষি জমি ও জনস্বাস্থ্য রক্ষার আশু পদক্ষেপ গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসীর পক্ষে আহসান হাবীর, মাসুদ রানাসহ অনেকে।