গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা ও নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। খুনের ভয়ে আতঙ্কে জীবনযাপন করছেন আসলাম শেখ ও তার পরিবার। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সংকরপাশা গ্রামে ভয়াবহ এক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ১২ এপ্রিল রাত ১১ টার সময় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামের চান সিকদারের ছেলে রুবেল সিকদার ৩৩ ও তার লোকজন কাশিয়ানী উপজেলার সংকর পাশা গ্রামের বাসিন্দা আসলাম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা ও মটর সাইকেল, মোবাইল কেড়ে নিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটে । রড, সিমেন্ট ও বালু ব্যবসায়ী আসলাম শেখ দাবি করেছেন, তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে ছিনতাইকারীরা তার নগদ ও বিকাশ থেকে প্রায় ৬,৮৯,৭৫০ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর আতঙ্কে রয়েছেন এই ব্যবসায়ী ও তার পরিবার ।এক দিকে হত্যার হুমকি। অন্য দিকে নিজের সঞ্চিত মূলধন হারিয়ে তিনি এখন চরম নিরাপত্তাহীন ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন, এমনকি ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে আসলাম শেখ নিজেই বাদী হয়ে গত ১৩ এ রুবেল সিকদার কে প্রধান আসামি ও অজ্ঞাতহ ৩ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কাশিয়ানী থানার এসআই আলিমুল হুদা জনি জানান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

