ঢাকাThursday , 17 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

Link Copied!

সুন্দরবনের জেলে, বাওয়ালী ও মৌয়াল পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ সরবরাহ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলার জয়মনিরঘোল এলাকায় উপকূলের এ দরিদ্র নারী-পুরুষ, শিশুদের এ সেবা দেয়া হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বরাবরই উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে রয়েছে কোস্ট গার্ড। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার উপকূলের দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি তাদের প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেককে দেয়া হয়েছে একটি করে নতুন কাপড়ও (পাঞ্জাবি, গেঞ্জি, থ্রি পিচ, শাড়ী)। আর ফ্রি এ মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন কোস্ট গার্ডের মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার মাকসুদা জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি রায়ান রে ও টেলার চেজ টিলার।