ঢাকাThursday , 17 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ বোনাস ও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ঈদ বোনাস, ২ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে আড়াই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষোভকরাী শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার জৈনাবাজর (আবদার) এলাকার এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার ৩ শতাধিক মহাসড়কের জৈনা বাজারে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। খবর পেয়ে দুপুর ১ টায় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, ঈদ বোনাস এবং মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সড়কে বিক্ষোভ করছে। কার্যাদেশ না থাকায় ঈদের আগেই মার্চ মাসের বেতন এবং ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের ছুটি শেষে চলতি মাসের ১০ তারিখ কারখানা খোলার কথা থাকলেও কর্তৃপক্ষ কাজ না থাকায় আবার নোটিশ টানিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কারখানা খোলার ঘোষনা দেয়। এদিন সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে ৫দিন ছুটি বাড়িয়ে আগামী ২২ এপ্রিল কারখানা খোলার ঘোষনা দিয়ে নোটিশ টানিয়ে দিয়েছে। শ্রমিকেরা আরো বলেন, মালিকপক্ষ আমাদের বকেয়া পরিশোধের বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান না দিয়ে বারবার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়ে সময় পার করছে। ছুটি শেষে কাজে যোগ দিতে এসে দেখি কারখানা বন্ধের নোটিশ। আমাদের ন্যায্য বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবীতে আজকে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। জৈনা বাজার (আবদার) এলাকার এইচ ডি এফ পোশাক কারখানার মালিক হুমায়ুন চৌধুরী সাংবাদিকেদর বলেন, কারখানায় পর্যাপ্ত কাজ না থাকায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে শ্রমিকদের সব দাবি পূরণ করে কারখানা খুলে দিব। শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টা থেকে জৈনা বাজার (আবদার) এলাকার এইচ ডি এফ পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১ টায় যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেক্টর আবদুল লতিফ বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চালাচল স্বাভাবিক হয়।