ঢাকাThursday , 17 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অনুপ্রবেশকালে বকশীগঞ্জে দুই বাংলাদেশী যুবক আটক

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশী যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজারটিলা এলাকার সীমান্তবর্তী পিলারের নিকট তাদের আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির সাতানী পাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজিবির হাতে আটকককৃতরা হলেন—ভোলা জেলার সদর উপজেলার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশী যুবক বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ পিলারের কাছে মাজারটিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানী পাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই বাংলাদেশী। আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২টি আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড, ২টি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় ওই দুই জনকে হস্তান্তর করা হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে আটক দুই বাংলাদেশী যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।