ঢাকাWednesday , 16 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে টমটমে থাকা আরও দুই যাত্রী। নিহত কিশোরের নাম শফি আলম। সে বর্ণিত উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার কালু প্রকাশ লালুর পুত্র। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানা সংলগ্ন ঢালার দোয়ার নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি টমটম ও একটি ভাঙ্গারী মালবাহী ভ্যান একসাথে ঈদগাঁও বাসষ্টেশন অভিমূখে যাচ্ছিল। এসময় কক্সবাজার অভিমূখী একটি বাস টমটমের পেছনে স্বজোরে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি দুমড়ে মুচড়ে যায়। এতে যাত্রী কিশোর শফি আলম টমটম থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আরো দুই যাত্রী গুরুতর আহত হয়। ওসি মেহেদি আরও বলেন, ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। তাই কোন কোম্পানির বাস সেটি সনাক্ত করা যায়নি। আহত দু’জনকে হাসপাতালে নেয়া হয়েছে। নিহত শফি আলম কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজে যাওয়ার জন্য বের হয়ে এই দুর্ঘটনায় মারা যায় বলে জানান স্বজন ও প্রতিবেশীরা। নিহত শফির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।