নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অতিরিক্ত নিরাপত্তার জন্য তার গুলশান কার্যালয়ের মূল ফটকের সামনে কলাপ্সিবল গেট লাগানো হচ্ছে।
মঙ্গলবার বিকেল থেকে গেট লাগানোর কাজটি শুরু হতে দেখা যায়।
তবে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দাবি করছেন, গেটটি আগে থেকেই ছিল। এখন তা সংস্কার করা হচ্ছে। চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার মৃতদেহ গুলশানের কার্যালয়ে নেয়া হলে সেখানে জনতার ঢল নামে। তখনই গেটটি ভঙে গিয়েছিল। এখন নিরাপত্তার কথা বিবেচনা করে তা সংস্কার করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে খালেদার নিরাপত্তার কথা চিন্তা করে গুলশান কার্যালয়ের দেয়ালের চার পাশে কাটাতারের বেড়া দেয়া হয়। এবারও নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

